কানে রানির মতো পা রাখলেন আলিয়া ভাট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

কানে রানির মতো পা রাখলেন আলিয়া ভাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হচ্ছে আজ শনিবার। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউডের বেশ কিছু তারকাকে। এর মধ্যেই কান উৎসবের মঞ্চে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যদিও প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে এ বছর উৎসবে যোগ দেবেন না। পরে সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। সব আলোচনা নস্যাৎ করে ফ্যাশনের শহর ফ্রান্সের উৎসবের মঞ্চে আলিয়া। গতকাল শুক্রবার নতুন চমক দিলেন অভিনেত্রী। গত কয়েক দিন সবার চোখ ছিল আলিয়ার দিকে। এ অভিনেত্রী কেমন সাজে নিজেকে সাজাবেন, তাই নিয়ে ভক্ত-অনুরাগীদের জল্পনা ছিল তুঙ্গে। সেই মোতাবেক ভাটকন্যা এলেন, দেখলেন এবং জয়

করলেন। এদিন বলিউড অভিনেত্রী নরম গোলাপিরঙা গাউনে সেজে যাত্রা শুরু করেন হোটেল মার্টিনেজ থেকে। প্রথম বারপা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সাজ, তার ব্যক্তিত্ব, আন্তরিকতা ও রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স। আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন পোশাক পরিকল্পক ড্য়ানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউনে। সিঁথিতে চওড়া সিঁদুর নেই। কিংবা শরীর ঢাকা নয় শ্রীমদভাগবত গীতায়। বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই আসর মাত করলেন আলিয়া ভাট। তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন। লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গহনা। এতেই মাত করলেন নায়িকা। ভাটকন্যা এদিন অপেক্ষার অবসান ঘটিয়ে ডোবালেন লালগালিচায়। আলিয়া এদিন নিজেকে সাজিয়েছিলেন স্ট্রাপলেস গাউনে। পাতলা ও নরম

কাপড়ের ওপরে সিকুইনের সূক্ষ্ম কাজ এই পোশাককে মহার্ঘ্য করেছে। আলিয়া নিজেও হালকা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে সাজাতে ভালোবাসেন। তেমনই রঙের ছোঁয়া এই পোশাকেও। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজবিশিষ্ট। এ আগে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিল ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইতোমধ্যে দেখে ফেলেছেন অনুরাগীরা। তবে অভিনেত্রী আলিয়া ভাট যাবেন কী যাবেন না, তা নিয়ে ছিল অনেক আলোচনা। উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আগামী দিনে দেখা যাবে আলিয়া ভাটকে। তার সঙ্গে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও অভিনেতা ভিকি কৌশলও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান