কাতারে হামাস-ইসরাইল আলোচনা শেষ, জানা গেল যে তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫
     ৪:১৩ অপরাহ্ণ

কাতারে হামাস-ইসরাইল আলোচনা শেষ, জানা গেল যে তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ৪:১৩ 85 ভিউ
কাতারে অনুষ্ঠিত হামাস ও ইসরাইলের মধ্যকার প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে জড়িত দুই ফিলিস্তিনি সূত্র। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৭,৪০০ ছাড়িয়ে গেছে। এছাড়া আহতের সংখ্যা ১,৩৫,০০০-এরও বেশি। চলমান গণহত্যা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন থাকলেও যুদ্ধবাজ ইসরাইল আবারও সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিক দফার চেষ্টার পরও প্রধান কিছু মতপার্থক্য এখনো অমীমাংসিত রয়ে গেছে। হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু সংশোধন এনে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলেও ইসরাইল সেগুলো প্রত্যাখ্যান করেছে। এদিকে ইসরাইলি বাহিনী প্রতিদিন গাজায় অসংখ্য ফিলিস্তিনি নারী-শিশুকে হত্যা করছে। যার ফলে সেখানে

মানবিক বিপর্যয় আরও তীব্র হয়ে উঠছে। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এ সপ্তাহেই হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা আছে। আমি মনে করি গাজা নিয়ে আমরা একটা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।’ অন্যদিকে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ‘কাতারে পাঠানো ইসরাইলি প্রতিনিধিদলকে হামাসের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে যথাযথ কর্তৃত্ব দেওয়া হয়নি।’ এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বলেছেন, ‘ইসরাইলি আলোচকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, যুদ্ধবিরতি হতে হবে এমন শর্তে, যা ইসরাইলের জন্য গ্রহণযোগ্য।’ এদিকে অবরুদ্ধ গাজাজুড়ে রোববার (৬ জুলাই)

ইসরাইলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরাইলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন।সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান