কাছ থেকে মৃত্যুকে দেখেছি: মুকুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫
     ৮:০৩ অপরাহ্ণ

কাছ থেকে মৃত্যুকে দেখেছি: মুকুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৮:০৩ 93 ভিউ
বিনোদন জগতে আসার আগেই বিমান ওড়ানোর প্রশিক্ষণ নিয়েছিলেন মুকুল দেব। একা একটি বিমানও উড়িয়েছিলেন তিনি। পাঁচ বছর আগের এক সাক্ষাৎকারে কেমন ছিল সেই অভিজ্ঞতা তা জানিয়েছিলেন এ অভিনেতা। মুকুল দেব বলেন, গন্তব্যে যাওয়ার পথে জরুরি অবস্থায় পড়তে হয়েছিল। সে এক নিদারুণ অভিজ্ঞতা। ত্রিবান্দ্রমে পৌঁছানোর আগেই প্রবল ঝড়বৃষ্টি। আবহাওয়া এত খারাপ হয়ে যায় যে, গন্তব্যের আগেই কাছাকাছি এক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রয়োজন হয়েছিল। এদিকে আমি আকাশে উড়তে জানি, কিন্তু অবতরণ করতে জানি না। নতুন পাইলট সেদিন প্রাণ হাতে করে অনেক কষ্টে মাটি ছুঁতে পেরেছিলেন। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন— তার প্রাণ বাঁচানোর জন্য। মুকুলের সেই সাক্ষাৎকার নতুন করে তার মৃত্যুর পর ভাইরাল হয়েছে।

তার বক্তব্য পড়তে পড়তেই অনেকেরই মনে প্রশ্ন জেগেছে— তখন থেকেই নিয়তি টানতে শুরু করেছিল তাকে? বিন্দু দারা সিং, মুগ্ধা গডসে-সহ বলিউডের একাধিক ব্যক্তির বক্তব্য সেদিকেই ইঙ্গিত করেছে। বলিউডের একাংশের দাবি, অনেক দিন ধরেই একা হয়ে গিয়েছিলেন অভিনেতা। অবসাদ কমাতে মদপানের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলেন। সামাজিক মাধ্যমেও মন খারাপের বার্তা ছিল তার। তার শেষ পোস্টে লেখা ছিল— অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গত শুক্রবার (২৩ মে) রাতে মৃত্যু বরণ করেন তিনি। তার বয়স

হয়েছিল মাত্র ৫৪ বছর। মুকুল দেবের অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে আসে। হৃদয়ে নাড়িয়ে দিয়ে গেছেন তার সব সহ-অভিনেতাকেই। অভিনেতা অজয় দেবগন থেকে সুস্মিতা সেন, কঙ্গনা রানাউত থেকে সোনু সুদ— সবার সঙ্গেই কাজ করেছেন মুকুল দেব। মনোজ বাজপেয়ি ছাড়াও বিন্দু দারা সিং, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। সেই সময় ভাইজানের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। তিনি বলিউড ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিতে

সমানতালে অভিনয় করে গেছেন। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন মুকুল দেব। একাধিক বাংলা সিনেমায় কাজ করেছিলেন মুকুল দেব। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগীও ছিল অসংখ্য। অভিনয়ের পাশাপাশি বিমান চালনাতেও তার প্রশিক্ষণ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক অর্থ জালিয়াতির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির আকুতিভরা পোস্ট ভাইরাল ধানমন্ডি ৩২ শে যাওয়া কি অপরাধ? “আমার মা কখনও কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধুমাত্র যারা পুলিশ বা অন্যদের ওপর হামলা করছিল, তাদের ক্ষেত্রে ছাড়া।” – সজীব ওয়াজেদ নিরঙ্কুশ জয়, এখনো সরকার গঠন হয়নি: এর আগেই ধানমন্ডিতে ঢাবি শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান লাঞ্ছিত, প্রশ্নবিদ্ধ ‘ভবিষৎ গণতন্ত্র’ ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু গণতন্ত্রের নতুন সমীকরণ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির ‘কৌশলী’ দাবার চাল শেখ কবির হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক বাংলাদেশের নির্বাচন এবং আস্থার সংকট দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার রক্তক্ষয়ী রুপ