কসবায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

কসবায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের বাসের মুখোমুখী সংঘর্ষে আকাশ-(৩৫) আমির হোসেন- (৩৪) নামে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ জেলার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে এবং আমির হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে সিয়াম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগাম থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা কয়লার

মালিক আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং ট্রাক চালক আকাশ গুরুতর আহত হয়। আকাশকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সেও মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার শিকার ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল