কয়লা আনতে গিয়ে কোয়ারি ধস মেঘালয় পাহাড়ে বাংলাদেশি শ্রমিক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ৬:৪৪ পূর্বাহ্ণ

কয়লা আনতে গিয়ে কোয়ারি ধস মেঘালয় পাহাড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৪ 149 ভিউ
ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে লোকমান মিয়া নামে বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত লোকমান সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রাম লাকমার বন্দের হাটির মোহাম্মদ আলী ওরফে বকুলের ছেলে। শনিবার দুপুরে বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানি সদরের বালিয়াঘাট বিওপির ওপারে মেঘালয় পাহাড়ে ওই শ্রমিক নিহত হন। লাকমা সীমান্ত গ্রামের বাসিন্দারা ও স্থানীয় ইউপি সদস্য সাফিল মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কালাম চৌধুরী বলেন, লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। গত ৭-৮ মাসে লোকমানসহ কমপক্ষে ১৫ শ্রমিক মেঘালয় পাহাড়ের গহিনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে নিহত

হয়েছেন বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা। জানা গেছে, উপজেলার লাকমা সীমান্ত গ্রামের কিয়ামতের ছেলে চিহ্নিত মাদক কারবারি লিটন ও লাকমা পূর্বপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে সাইফুল। তাদের অধীনে শনিবার ভোরে সীমান্তের পিলার ১১৯৮ অতিক্রম করে সীমান্ত গ্রামের শতাধিক শ্রমিকের সঙ্গে লোকমান চোরাচালানের কয়লা আনতে যায়। পাহাড়ের গহিনে থাকা কোয়ারিতে অক্সিজেন সংকট দেখা দিলে শ্রমিকরা বের হয়ে আসার পথে কোয়ারি ধসে কয়েকজন আহত হন। ওই সময় লোকমান কোয়ারির ভেতর নিহত হন। অন্য শ্রমিকরা লোকমানের লাশ গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে সটকে পড়েন। একাধিক শ্রমিক এসব তথ্য নিশ্চিত করেন। কয়লার চোরাচালান প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, এলাকার অনেকেই সব কিছু ম্যানেজ করেই এসব করছে,

এতে দোষের কিছু দেখছি না। বিজিবির টেকেরঘাট সদরের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হান্নান বলেন, শ্রমিক নিহত হওয়ার বিষয়টি লোকমুখে শুনেছি। ভারতে কয়লা আনতে যে এলাকা অতিক্রম করেছে শ্রমিকরা, সেটি বালিয়াঘাট বিওপির এরিয়া। বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সিদ্দিক বলেন, ভারতে কয়লা আনতে গিয়ে শাসকষ্ট দেখা দিলে বাড়ি আনার পথে এক শ্রমিক নিহত হয়েছে বলে জেনেছি। কয়লা চোরাচালানে থানা পুলিশ, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, কয়লা চোরাচালানের সঙ্গে আমি জড়িত নই, লোকজন মিথ্যাচার করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ