কত রানে জিতলে ফাইনালে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ October, ২০২৬

কত রানে জিতলে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ |
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে বিপদে আছে। আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে আরও বিপদে আছে টাইগাররা। আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি ৪১ রানের ব্যবধানে জিততে পারে তাহলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে পারবে। এর ব্যতিক্রম হলে ফাইনালে খেলবে আফগানিস্তান-জিম্বাবুয়ে। দর্শক থাকবে টাইগাররা। আজ টস জেতায় বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। আগে ব্যাট করে ৪১ রানে জিততে পারলে ফাইনালে খেলতে পারবে। কিন্তু শুরুতে টাইগারদের ব্যাটিং ধসের কারণে ফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোঠণাসা হয়ে পড়েছে টাইগাররা। প্রথম ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন আহমেদজাই শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু

তার দ্বিতীয় বৈধ ডেলেভারি তানজিদের ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠার আগেই ইয়ামিন আহমেদ জাইয়ের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ের মধ্য দিয়ে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের করা সপ্তম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট হন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বর্তমান অধিনায়ক তাওহীদ হৃদয়। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার