কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৫৭ পূর্বাহ্ণ

কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৭ 104 ভিউ
অ্যাপলের নতুন চমক নিয়ে হাজির হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এটি উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক। অনুষ্ঠানে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল ঘোষণা করা হয়— আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এছাড়া নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণেরও তথ্য প্রকাশ করা হয়। আইফোন ১৭ প্রো হলো নতুন সিরিজের দামী ও ফিচারসমৃদ্ধ মডেল। এতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি এবং বিল্ট-ইন জলীয়বাষ্প নিরোধক ভ্যাপার চেম্বার। ফলে দীর্ঘ ব্যবহারে ব্যাটারি ফুরিয়ে যায় না এবং ফোন অতিরিক্ত গরম হয়

না। আইফোন ১৭ প্রোতে রয়েছে এ১৯ প্রো চিপসেট। পিছনের তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা ৮ এক্স অপটিকাল জুম টেলিফটো সুবিধা দিয়ে এসেছে। সামনে আছে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর। পেশাদার ভিডিও তৈরি ও এডিট করার জন্য নানা টুলসও যোগ করা হয়েছে। ডিসপ্লে স্ক্রিনের আকার ৬.৩ ইঞ্চি। ফোনের সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক ২ শিল্ড। প্রো মোশন, ৩ হাজার নিট ব্রাইটনেস, অলওয়েজ-অন ফিচার এবং ব্যাক গ্লাসের চার গুণ বেশি সহনশীলতা এটিকে আগের মডেলের থেকে আলাদা করেছে। ভ্যারিয়েন্ট ও দাম আইফোন ১৭ প্রো মডেলের স্টোরেজ ভ্যারিয়েশন রয়েছে তিনটি— ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। দাম শুরু হচ্ছে ১,০৯৯ মার্কিন ডলার থেকে। স্টোরেজ বাড়ার সঙ্গে

সঙ্গে দামও বাড়বে। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে (১ ডলার = ১২১.৭ টাকা) এর প্রাথমিক দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকার মতো। আইফোন ১৭ সিরিজ আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে, আর ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে নতুন আইফোন। তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বাজারে কবে থেকে এই চারটি নতুন মডেল পাওয়া যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা