ঐশ্বরিয়া-আনুশকার নায়কের সিনেমা নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

ঐশ্বরিয়া-আনুশকার নায়কের সিনেমা নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
ঘটনা ২০১৬ সালের। উরি হামলার প্রভাব পড়েছিল পাকিস্তানেও। সেই সময়ে ভারতীয় সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ বলিউডে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সিনেমায় তার সঙ্গে ছিলেন অভিনেতা রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মার মতো তারকারা। উরির ঘটনায় সমস্যার মুখোমুখি হয়েছিল সিনেমাটি। ফাওয়াদ খানের অভিনয়ের কারণে সিনেমাটি ভারতে মুক্তি পেতেই যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সিনেমায় পাক শিল্পীরা নিষিদ্ধ হয়ে যান। আবার আট বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হতাশ পাক নায়ক। পহেলগাঁওকাণ্ডের পর ভারত নিষিদ্ধ করছে পাক অভিনেতাদের। এবার একই পথেই কি হাঁটবে পাকিস্তান? এমনই চর্চা শুরু হয়েছে পড়শি দেশের একটি সিদ্ধান্তে। পহেলগাঁও ঘটনার পর

বলিউডে নিষিদ্ধ অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা ‘আবির গুলাল’। সিনেমার নায়িকা বাণী কাপুরও নিজ দেশের অভিনেতাদের থেকে যথেষ্ট অপমানিত হয়েছেন। কারণ তিনি পহেলগাঁওয়ে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর দুঃখপ্রকাশ না করে ফাওয়াদের সঙ্গে সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন। এবার পালা সম্ভবত পড়শি দেশের। ভারতীয় নায়িকার সঙ্গে অভিনয়ের অপরাধে এবার নিজের দেশে নিষিদ্ধ হতে চলেছে ফাওয়াদের ‘আবির গুলাল’ সিনেমাটি। সিনেমার মুখ্য পরিবেশক সতীশ আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাণীর সঙ্গে অভিনয়ের কারণে পাকিস্তানেও দেখা হবে না ওই সিনেমাটি। সতীশ আনন্দ বলেন, দুই দেশের কোথাও মুক্তি না পেলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সিনেমার প্রযোজক। দুই দেশের রাজনৈতিক বিরোধ ছায়া ফেলছে খেলা, শিক্ষা ও শিল্প-সংস্কৃতিতে, যা

একেবারেই কাম্য নয়। তিনি বলেন, ফাওয়াদ অবশ্য আশা একেবারে ছাড়েননি। তিনি সিনেমার প্রচার তার মতো করে করছেন। উল্লেখ্য, ভারতে এই পাক অভিনেতার বড়সংখ্যক অনুরাগী রয়েছে। তাকে ভালোবেসে ‘পঞ্চম খান’ বলে ডাকেন তারা। অভিনেতার ঝুলিতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও রয়েছে ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘খুবসুরত’-এর মতো হিট সিনেমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম