ঐশ্বরিয়ার গলায় থাকা চুনির মালার মূল্য কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

ঐশ্বরিয়ার গলায় থাকা চুনির মালার মূল্য কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
সেই ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাতায়াত ঐশ্বরিয়া রাইয়ের। প্রথম বছর শাড়িতেই সেজেছিলেন অভিনেত্রী। তার পর কেটে গিয়েছে ২৩ বছর। প্রতি বছরই পাশ্চাত্যের পোশাকে দেখা গিয়েছে তাকে। প্রত্যেকবারের মতো এ বারও তার সাজ-পোশাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। পোশাক শিল্পী মণীশ মালহোত্রার সোনা-রুপার জরি দিয়ে কারুকাজ বেনারসিতে সেজেছিলেন অভিনেত্রী। শাড়িতে যেমন গয়নার আধিক্য ছিল তেমনই ছিল গলায় চুনি হীরার গয়নার মালা। এমন বিরল সব গয়নার মূল্য নেহাত কম নয়। খবর আনন্দবাজার অনলাইনের। অভিনেত্রীর সাদা শাড়িটি হাতে বোনা ‘কড়ওয়া’ বেনারসি শাড়ি। ‘কড়ওয়া’ বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি। সে কারণেই বেনারসির নাম ‘কড়ওয়া’। পোশাক শিল্পী মণীশ নিজেই জানিয়েছেন শাড়িটিতে রুপা এবং রোজ গোল্ডের জরি ব্যবহার

করে বুটিগুলি বোনা হয়েছে। সেই সোনা-রুপার জরির ওপর বুনে দেওয়া হয়েছে সূক্ষ জারদৌসি কাজ। শাড়িতে নাটকীয়তা আনার জন্য জুড়ে দেওয়া হয়েছে একটি দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। এ শাড়ির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা এবং একটি বড় হিরের গয়না পরেছিলেন ঐশ্বরিয়া। হাতে ছিল চুনির আংটি। চুনির হারগুলি প্রতি ক্যারেট মাথাপিছু মূল্য ২০,০০০ থেকে প্রায় ১ লাখ রুপি। ফলে অনুমান করাই যাচ্ছে ৫০০ ক্যারেটের চুনির মালাগুলোর দাম কয়েক কোটি টাকা। এছাড়াও শাড়িতে ব্যবহৃত সোনা গুলি সবই প্রায় ১৮ ক্যারেটের। মোটামুটি বাজার দর অনুযায়ী ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭১ হাজার রুপির কাছাকাছি। সব মিলিয়ে কানের লাল গালিচায় পোশাকে প্রায়

কয়েক শো কোটি খরচ করেছেন বচ্চন বধূ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান