ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম
স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন আইবাসে জমা হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি তারা সেপ্টেস্বর মাসের বেতন-ভাতা পেতে পারেন।
বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘দুর্গাপূজার ছুটির কারণে অফিস কার্যক্রম বন্ধ রয়েছে। যার ফলে চলতি সপ্তাহে বেতনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। আগামী সোমবার (৬ অক্টোবর) অথবা মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাবেন।’
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর
মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ১৭৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। আগামী সপ্তাহে তারা সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পেতে পারেন।
মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ১৭৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। আগামী সপ্তাহে তারা সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পেতে পারেন।



