এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ October, ২০২৬

এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ |
বিনোদন জগতে ‘টক অব দ্য টাউন’ নিয়ে আসছে সেলিব্রিটি–ফ্যান এনগেজমেন্ট অ্যাপ ‘হ্যালো সুপারস্টারস’। মূলত এটি নির্মাণ, অভিনয় কিংবা গান— নিজ নিজ অঙ্গনে তারা সবাই নাম কামিয়েছেন, পেয়েছেন জনপ্রিয়তা; হয়েছেন সেলিব্রিটি। এবার তারা একসঙ্গে এক প্ল্যাটফর্মে; তবে ভিন্ন ভিন্ন পর্বে দেখা যাবে ‘টক অব দ্য টাউন’-এর ‘হ্যালো সুপারস্টারস’-এ। এটি মূলত সেলিব্রিটিদের নিয়ে একটি পডকাস্ট শো। এর সঞ্চালনায় আছেন খালিদ মাহবুব তুর্য। যিনি ওপার বাংলার জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি শো ‘মীরাক্কেল’-এর ষষ্ঠ পর্বে পরিচিতি পেয়েছিলেন। এর মধ্যে এ পডকাস্টে খালিদ মাহবুব তুর্যর সঙ্গে গল্পে মশগুল হয়েছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ থেকে শুরু করে অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু,

ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ, শার্লিন ফারজানা, সাবরিন আজাদ, মডেল তানজিদা জাকিরসহ আরও অনেকেই। সংগীতশিল্পীদের মধ্যে থাকছেন পুলক অধিকারী, প্রবর রিপণ প্রমুখ। হ্যালো সুপারস্টারস অ্যাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেন, ‘তারকাদের নিয়ে তাদের ভক্তদের আগ্রহ চিরন্তন। প্রিয় তারকাদের সঙ্গে তাদের ভক্ত-অনুরাগীদের সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে হ্যালো সুপারস্টারস অ্যাপের এই অভিযাত্রায় পডকাস্ট আয়োজন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি বলেন, সময় ও ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনগুলোতে এ রকম আরও চমক নিয়ে আসব আমরা।’ এর মধ্যেই বেশ কিছু পর্ব প্ল্যাটফর্মে এসেছে। সেগুলো দর্শকদের সাড়াও পাচ্ছে বেশ। এ বিষয়ে সঞ্চালক খালিদ মাহবুব তুর্য বলেন, তারকা নির্মাতা ও শিল্পীদের লাইফস্টাইল, দার্শনিক

ভাবনা নিয়ে দর্শকদের মাঝে প্রবল কৌতূহল রয়েছে। এই পডকাস্টের মধ্য দিয়ে তিনি তারকাদের জীবনের সেসব অজানা অধ্যায়ের কথা তুলে ধরার চেষ্টা করেছেন। সামনের পর্বগুলোতেও দেশের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেবেন বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার