এবার প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

এবার প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষমতা আর থাকছে না ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে। এ পদগুলোতে এখন থেকে সরকারের তত্ত্বাবধানে নিয়োগ সুপারিশপ্রক্রিয়া পরিচালিত হবে। নিয়োগ পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-র চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে—প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে এখন থেকে সরকার নিয়োগ দেবে, আগের মতো পর্ষদ নয়। তবে এই নিয়োগ কে পরিচালনা করবে—এনটিআরসিএ না অন্য কেউ, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি বিষয়টি নির্ধারণ

করবে। কমিটিতে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর-এর প্রতিনিধিরা রয়েছেন। চেয়ারম্যান আরও জানান, এই পদগুলোতে কীভাবে নিয়োগ দেওয়া হবে, কোন নীতিমালা অনুসরণ করা হবে—তা এ কমিটি নির্ধারণ করবে। এ পর্যন্ত নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এর আগে, ২৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী নিয়োগে সুপারিশ কমিটির সভাপতি পদ থেকেও ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিকে সরিয়ে দেয় জেলা প্রশাসকদের (ডিসি) হাতে এই দায়িত্ব। উল্লেখ্য, বর্তমানে এনটিআরসিএ শুধুমাত্র প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগ সুপারিশ করে থাকে। তবে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারী নিয়োগে এতদিন দায়িত্ব ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের

হাতে। এনটিআরসিএ আয়োজিত ওই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সচিব এ এম এম রিজওয়ানুল হক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে