এবার জেন জি বিক্ষোভে উত্তাল আফ্রিকার আরেক দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

এবার জেন জি বিক্ষোভে উত্তাল আফ্রিকার আরেক দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
মাদাগাস্কারের পর এবার আফ্রিকার মরক্কোতে টানা চতুর্থ দিনের মতো জেন জি বিক্ষোভ চলছে। মঙ্গলবার রাতেও সহিংসতায় রূপ নেয় আন্দোলন। দেশজুড়ে শত শত যুবক রাস্তায় নেমে স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন, কর্মসংস্থান এবং দুর্নীতি কমানোর দাবি জানায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়ি ও ব্যাংকে অগ্নিসংযোগ করা হয়েছে। মরক্কোর মানবাধিকার সংগঠন এএমডিএইচ অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে এবং নির্বিচারে গ্রেফতার করেছে। ওউজদা শহরে এক বিক্ষোভকারী পুলিশ গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ম্যাপ জানিয়েছে। এই আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ‘জেন জি ২১২’ নামে একটি যুব

সংগঠন এর ডাক দেয়। যদিও সংগঠনটি দুঃখ প্রকাশ করেছে কিছু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়, তবে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। তাদের ভাষায়, আমাদের ন্যায্য দাবির বৈধতাকে খাটো করবে এমন আচরণ থেকে বিরত থাকুন। বিক্ষোভকারীরা স্লোগানে উন্নত স্বাস্থ্য ও শিক্ষা সেবা এবং কর্মসংস্থানের দাবি তুলেছেন। অনেকে আবার ২০৩০ ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে ব্যয়ের সমালোচনা করেছেন। এক বিক্ষোভকারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল: ‘অন্তত ফিফা স্টেডিয়ামে ফার্স্ট এইড কিট থাকবে! আমাদের হাসপাতালে তো সেটাও নেই।’ এই বিক্ষোভ এশিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের সাম্প্রতিক যুব আন্দোলনের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। চলতি গ্রীষ্মে নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে বড় আন্দোলন হয়েছে। নেপালে

আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, আর মাদাগাস্কারের প্রেসিডেন্ট সোমবার সরকার ভেঙে দেন। মরক্কোয় এ পর্যন্ত অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হলেও অধিকাংশকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এএমডিএইচ জানিয়েছে, এখনও ৩৭ জন তরুণের বিরুদ্ধে তদন্ত চলছে। সরকারি জোট এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুবকদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী এবং সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে চায়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর ‘আইনসঙ্গত ও ভারসাম্যপূর্ণ’ ভূমিকার প্রশংসা করেছে তারা। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি