ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা
যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান
দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন
ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও
এবার আলোচনায় কর্নেল কুরেশির যমজ বোন—ড. শায়না
‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর আলোচিত হয়ে ওঠেন কর্নেল সোফিয়া কুরেশি। এবার আলোচনায় উঠে এসেছেন কর্নেল কুরেশির যমজ বোন—ড. শায়না সুনসারা, যিনি তার বোনের মতোই বহুমুখী প্রতিভার অধিকারী।
গুজরাটের ভাদোদারার একটি সামরিক পরিবারে জন্ম নেওয়া কর্নেল সোফিয়া ও ড. শায়না দুই বোন। শায়না শুধু একজন মা বা অর্থনীতিবিদই নন, তিনি একাধারে সেনাবাহিনীর সাবেক ক্যাডেট, ফ্যাশন ডিজাইনার এবং পরিবেশবিদ।
মডেলিং ও সুন্দরী প্রতিযোগিতার মঞ্চেও তিনি ছিলেন দারুণ সফল—জয় করেছেন মিস গুজরাট, মিস ইন্ডিয়া আর্থ ২০১৭ এবং মিস ইউনাইটেড নেশন্স ২০১৮-এর খেতাব।
রাইফেল শুটিংয়ে স্বর্ণপদক অর্জনকারী এই নারী ভারতের রাষ্ট্রপতির হাত থেকেও সম্মাননা গ্রহণ করেছেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অসাধারণ অবদানের জন্য ২০১৮ সালে তাকে দেওয়া হয় দাদা
সাহেব ফালকে পুরস্কার। পরিবেশের প্রতি ভালোবাসা থেকে গুজরাটে তিনি এক লাখ গাছ রোপণ করে আলোচনায় আসেন। তার বোন কর্নেল সোফিয়াকে ‘অপারেশন সিঁদুর’-এর প্রেস ব্রিফিংয়ে পাঠানো হবে—এ কথা আগে থেকেই জানতেন শায়না ও তাদের পরিবার। এখন সেই মুহূর্তটিকে গর্বের বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘এটা শুধু আমাদের পরিবারের নয়, বরং সমগ্র ভারতের গর্ব।’