এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫

আরও খবর

এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা ও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীর বিরুদ্ধে রাজধানীর একটি মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসার পর প্রশ্ন উঠেছে অতীতে তাকে মাদরাসা থেকে চাকরিচ্যুত করার প্রকৃত কারণ নিয়ে। অভিযোগ উঠেছে, নিজের অপকর্ম ঢাকতে সে সময় কৌশলে এনসিপির ওপর ‘নাস্তিকতার অপবাদ’ চাপিয়ে ভুক্তভোগী সাজার চেষ্টা করেছিলেন এই নেতা। অনুসন্ধানে জানা যায়, এর আগেও আশরাফ মাহদীকে একটি মাদরাসা থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। সে সময় জোরালো প্রচার চালানো হয়েছিল যে, তিনি জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির রাজনীতির সাথে যুক্ত থাকায় এবং মাদরাসা কর্তৃপক্ষ এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ মনে করায় তাকে বের করে দিয়েছে। রাজনৈতিক মতাদর্শের

কারণে চাকরি হারানোয় তখন এনসিপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের সহানুভূতিও আদায় করেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক বলাৎকারের অভিযোগটি সামনে আসার পর থলের বিড়াল বেরিয়ে এসেছে। মাদরাসা সংশ্লিষ্ট একাধিক সূত্র ও ভুক্তভোগীর দাবি, আশরাফ মাহদীকে এনসিপি করার কারণে বা রাজনৈতিক মতাদর্শের জন্য বের করা হয়নি। বরং তখনও তার বিরুদ্ধে বলাৎকারের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। নিজের নৈতিক স্খলন ও বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতেই তিনি চতুরতার সাথে বিষয়টিকে ‘এনসিপি বনাম মাদরাসা কর্তৃপক্ষ’ বা ‘আস্তিক-নাস্তিক’ দ্বন্দ্বে রূপ দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, একটি গুরুতর ফৌজদারি অপরাধকে আড়াল করতে দলের নাম ভাঙানো এবং রাজনৈতিক সেন্টিমেন্ট ব্যবহার করা অত্যন্ত উদ্বেগজনক। এনসিপির মতো একটি প্ল্যাটফর্মের শীর্ষ পর্যায়ের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ এবং তা ঢাকতে

দলের নাম ব্যবহারের বিষয়টি সংগঠনটির ভাবমূর্তিকে চরম সংকটে ফেলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কর্মী বলেন, "আমরা জানতাম তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কিন্তু এখন যদি শোনা যায়, বলাৎকারের মতো ঘৃণ্য অপরাধ ঢাকতে তিনি দলের নাম ব্যবহার করেছেন এবং নাস্তিক্যবাদের ধুয়া তুলে সহানুভূতি নিয়েছেন, তবে তা দলের জন্য লজ্জাজনক। এ বিষয়ে নেতৃত্বের দ্রুত অবস্থান পরিষ্কার করা উচিত।" এ বিষয়ে আশরাফ মাহদী বা এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের