এখন কী পরিস্থিতি কাশ্মীরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

এখন কী পরিস্থিতি কাশ্মীরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
যুদ্ধবিরতির পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।আজ রবিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি জানায়, ভারত শাসিত জম্মুতে পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা গেছে। মানুষজন ঘর থেকে বেরিয়ে এসেছে, কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে এবং রাস্তায় চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও, জম্মুর স্থানীয়রা তাদের বাড়ির আশেপাশে ড্রোন দেখতে পান। পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত গ্রামগুলো থেকে ফোনে মানুষজন জানিয়েছেন, যুদ্ধবিরতির কিছু সময় পরেও তাদের বাড়ির আশেপাশে হালকা গুলির শব্দ শোনা গেছে। রাজৌরির কিছু বাসিন্দাও লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোন দেখার বিষয়টি

নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ড্রোনগুলো দীর্ঘ সময় ধরে আকাশে ঘোরাফেরা করছিল। তবে, কয়েক ঘণ্টা পরে এটা বন্ধ হয়ে যায়। ভারত সরকারের পক্ষ থেকে গভীর রাতে এক প্রেস ব্রিফিং এ জানানো হয়, পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন এবং হালকা গুলি চালানোর মতো কিছু ঘটনা ঘটেছে। তবে পরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা তাদের পুরো রাতটি শান্তিতে কেটেছে বলে জানিয়েছে। সীমান্তের কাছে কিছু গোলাবর্ষণের পর এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে জম্মু এবং আশেপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা