এখনও ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট আওয়ামী লীগের’— নির্বাচনের সমীকরণ জানালেন সাধারণ জনতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬
     ৪:১৮ অপরাহ্ণ

এখনও ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট আওয়ামী লীগের’— নির্বাচনের সমীকরণ জানালেন সাধারণ জনতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ | ৪:১৮ 42 ভিউ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চায়ের দোকান থেকে রাজপথ— সবখানেই চলছে ভোটের হিসাব-নিকাশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোটের মাঠের তেমনই এক সমীকরণ তুলে ধরলেন এক সাধারণ খেটে খাওয়া মানুষ। তার দাবি, বর্তমানেও দেশের সিংহভাগ জনসমর্থন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলছেন। সেখানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে, আওয়ামী লীগের ভোটব্যাংক এখনো অটুট। তার ভাষায়, "এখনও বর্তমানে ৬০ থেকে ৬৫ পারসেন্ট ভোট আওয়ামী লীগেরই আছে।" নিজের এই দাবির পক্ষে যুক্তি দিয়ে তিনি একটি গাণিতিক হিসাবও

দাঁড় করান। তিনি বলেন, "১০০ ভোটের ভিতরে ৬০টা ভোট আছে আওয়ামী লীগ। বাকি ৪০টা ভোট আছে— এই ৪০টা ভোট বিভিন্ন স্থানে চলে যাবে।" মূলত, বিরোধী পক্ষের ভোট বিভিন্ন দল ও প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যাবে বলে ইঙ্গিত করেন তিনি। অন্যদিকে, ক্ষমতাসীন দলের ভোট নির্দিষ্ট ও ঐক্যবদ্ধ থাকার কারণে নির্বাচনের ফলাফল একপাক্ষিক হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। সবশেষে তিনি মন্তব্য করেন, "এই ভোট সঠিক ভাবে হবেই না।" তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের এই সহজ রাজনৈতিক বিশ্লেষণ ভোটের মাঠের বাস্তব চিত্রের সঙ্গে কতটা মিলবে, তা সময়ই বলে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী ৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ ‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’ যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা