এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬

এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৬ |
বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর মধ্যে এক্স (সাবেক টুইটার) অন্যতম। বিশ্বের বিখ্যাত সব সেলিব্রেটি, রাজনীতিবিদ, খেলোয়াড় তাদের দৈনন্দিন জীবনের যাবতীয় মতামত, পছন্দ-অপছন্দ এক্সে প্রতিনিয়ত জানান দেন। বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক এর বর্তমান মালিক। জনপ্রিয়তার শীর্ষে থাকায় এটির নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। ব্যবহারকারীর পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে হ্যাকাররা সাধারণত ফিশিং পদ্ধতির সাহায্য নিয়ে থাকে। যেখানে হ্যাকাররা ইমেইল, এসএমএস বা ফোনের মাধ্যমে কোনো নির্ভরযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশে ব্যবহারকারীকে প্রতারিত করে থাকে। ব্যবহারকারীকে কোনো লোভনীয় লিংকে ক্লিক করতেও প্রলুব্ধ করে হ্যাকাররা। এছাড়া দুর্বল পাসওয়ার্ড, অনিরাপদ নেটওয়ার্কে ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ এবং ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে কী-লগিং সফটওয়্যার

ব্যবহার করেও লগইন তথ্য নেওয়া সম্ভব বলে উঠে এসেছে বাণিজ্য সাময়িকী ফোর্বসের এক নিবন্ধে। কিভাবে বুঝবেন অ্যাকাউন্ট হ্যাকের শিকার হ্যাকার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে ডিরেক্ট মেসেজ, ফলোয়ার সংখ্যা পরিবর্তন বা তৃতীয় পক্ষের অ্যাপ অনুমোদন করতে পারে। অনেক ক্ষেত্রে লগইনে পাসওয়ার্ড অকার্যকর হয়ে পরে, রিসেট করার নোটিফিকেশন পাওয়া যায়। হ্যাকাররা প্রায়ই ফিশিং বা স্প্যাম লিঙ্ক পোস্ট করে। অনেক সময় এটিই প্রথম ইঙ্গিত হয় যে, অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। পোস্টগুলোতে আর্থিক প্রতিফলন, বিটকয়েন স্ক্যাম, ডায়েট বা প্রতিযোগিতার প্রলোভন থাকতে পারে। এছাড়া হ্যাকাররা ব্যক্তিগত পরিচয় চুরি করতে পারে। ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টে অজানা চার্জ, ক্রিপ্টো ওয়ালেট থেকে অজানা লেনদেন বা সন্দেহজনক

ইমেইল লক্ষ্য করুন। এই সংকেতগুলো পেলে দ্রুত অ্যাকাউন্ট পুনরুদ্ধার করুন। হ্যাকিংয়ের ঝুঁকি কমাতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা গুরুত্বপূর্ণ। দুই-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে নিরাপত্তা আরও বাড়ে। ডিভাইস লক করতে ফেস আইডি বা টাচ আইটি ব্যবহার করতে পারেন। পাশাপাশি সন্দেহজনক ইমেইল বা মেসেজ এড়িয়ে চলুন। কেবল বিশ্বাসযোগ্য অ্যাপ ডাউনলোড করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?