একই ঘরে মিলল স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫

একই ঘরে মিলল স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ |
গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছর বয়সি মেয়ে নাদিয়া আক্তার। নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। পুলিশের ধারণা, স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন নাজমুল। এমনকি তিনি মাদকও সেবন করতেন। জানা গেছে, মহানগরীর গোবিন্দবাড়ী এলাকার শ্বশুর বাড়িতেই স্ত্রী ও সন্তানকে নিয়ে তাকতেন নাজমুল। অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। তাদের মধ্যে প্রায়শ ঝগড়া বিবাদ হতো। প্রতিদিনের ন্যায় শনিবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে তারা নিজ

ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল হলেও তারা ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকে। তাদের সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরের পেছন দিকের জানালা দিয়ে নাজমুলের লাশ ঝুলন্ত অবস্থা দেখেন। পরে ঘরের দরাজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। কাশিমপুর থানার এসআই লিটন বলেন, ‘খবর পেয়ে আমরা দুটি লাশ বিছানায় ও একজনের লাশ ঝুলন্ত অবস্থায় পাই। লাশগুলো উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ কাশিপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। সেখানে পুলিশের একটি টিম কাজ করছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান