এআই প্রেমিকার দিকে ঝুঁকছে আরবরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

এআই প্রেমিকার দিকে ঝুঁকছে আরবরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দারা বন্ধুত্ব, পরামর্শ ও এমনকি প্রেমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দিকে ঝুঁকছে। সামাজিক গতিশীলতার পরিবর্তনের মধ্যে মানসিক সমর্থন এবং সঙ্গীর জন্য তাদের এআই নির্ভরতা বাড়ছে। খালিজ টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ওম্বোরি এবং ফাইগ্রিডের সিইও আন্দ্রেয়াস হাসেলফ বলেন, এআই সঙ্গী ব্যবহারের এই উত্থান ডিজিটাল যুগে মানসিক আচরণ এবং সম্পর্কের প্রত্যাশার একটি বৃহত্তর পরিবর্তনকে প্রতিফলিত করে। আরব আমিরাতে যেখানে ডিজিটাল অবকাঠামো এবং স্মার্টফোন ব্যবহার অনেক সেহেতু এই প্রবণতাও ক্রমবর্ধমান। প্রযুক্তির মাধ্যমে সঙ্গীত্বের পুনঃসংজ্ঞায়নের ক্রমবর্ধমান ইচ্ছা আরবদের মধ্যে আশঙ্কাজনক। তিনি আরও বলেন, যদিও টেক্সট-ভিত্তিক এআই সঙ্গীরা এখনও সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কিন্তু আমরা কণ্ঠস্বর এবং ভিজ্যুয়াল উপাদান

সম্পন্ন আরও মাল্টি-মোডাল অভিজ্ঞতার দিকে ঝোঁকার স্পষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছি। এআই গার্লফ্রেন্ড অ্যাপ্লিকেশনের ব্যবহার বিশ্বব্যাপী উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে; বিশেষত তরুণ জনসংখ্যার মধ্যে। বৈশ্বিক আচরণগত তথ্য উল্লেখ করে হাসেলফ উল্লেখ করেন, প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এআই চ্যাটবটের সঙ্গে ফ্লার্টেশিয়াস মিথস্ক্রিয়ায় জড়িত হয়েছেন; যা মানুষ বিশেষ করে ডিজিটাল নেটিভরা কীভাবে রোমান্টিক এবং মানসিক সম্পর্ক অন্বেষণ করছে তা রূপান্তরের ইঙ্গিত দেয়। আরব আমিরাতে এই বৈশ্বিক প্রবণতা প্রবল। ২০২৪ সালে ইউএইর এআই সঙ্গী বাজারের মূল্য ছিল প্রায় ৭৩৪ মিলিয়ন ডলার এবং হরাইজন গ্র্যান্ড ভিউ রিসার্চ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে এটি ৩.৬ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে প্রত্যাশিত। দেশটি বর্তমানে বৈশ্বিক বাজারের ২.৬ শতাংশের ব্যবহারকারী এবং মধ্যপ্রাচ্য

ও আফ্রিকার মধ্যে শীর্ষ। বোস্টন কনসাল্টিং গ্রুপের একটি সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, ৯১ শতাংশ আরব আমিরাতের বাসিন্দা জেনারেটিভ এআই সম্পর্কে সচেতন। ৩৪ শতাংশ সক্রিয় ব্যবহারকারী। ছাত্রদের মধ্যে ব্যবহার আরও বেশি। ৩২ শতাংশ ছাত্র সাপ্তাহিকভাবে এই ধরনের সরঞ্জামের সঙ্গে সময় কাটায়। এই পরিসংখ্যানগুলো ডিজিটালভাবে দক্ষ তরুণ জনসংখ্যার দিকে ইঙ্গিত করে। যারা ক্রমবর্ধমানভাবে তাদের ব্যক্তিগত এবং মানসিক জীবনে এআই-কে একীভূত করতে উন্মুক্ত। বিশ্বব্যাপী এআই গার্লফ্রেন্ড বাজার ২০২৪ সালে প্রায় ২.৮ বিলিয়ন ডলার মূল্যের ছিল। আর্টস্মার্ট ডট এআই ডেটা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এটি ৯.৫ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে প্রত্যাশিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়