ঈদে নিলয়-হিমির ‘গুড বয় ব্যাড লাক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

ঈদে নিলয়-হিমির ‘গুড বয় ব্যাড লাক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
ছোট পর্দার জনপ্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দুজনেই অভিনয় গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। আসন্ন ঈদ উপলক্ষে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই জুটি। নাট্যপ্রেমীদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা থাকা এই দুজন এবার একসঙ্গে আসছেন এস আর মজুমদার পরিচালিত ‘গুড বয় ব্যাড লাক’ নাটকে। ঈদে ভিন্ন স্বাদের গল্পে তাদের রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ চমক। সমাজ সচেতন ও হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটকটির কাহিনি লিখেছেন মুহম্মদ আবু রাজীন। নিলয়-হিমি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন কচি খন্দকার, ইশতিয়াক আহমেদ রুমেলসহ অনেকে। নাটকে সালাম নামের এক যুবক তার ন্যায়ের জন্য লড়াই করে জড়িয়ে পড়েন নানা বিপাকে। অন্যদিকে

ক্ষমতার লোভে যুথির বাবা তাকে জোর করে বিয়ে দিতে চায়। এসব নিয়েই গড়ে উঠেছে নাটকের গল্প। পরিচালক এস আর মজুমদার বলেন, ‘কমেডির মাধ্যমে সমাজের বাস্তব কিছু দিক যেমন ঘুষ, যৌতুক ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো তুলে ধরেছি। দর্শককে যেমন বিনোদন দেবে, তেমনি ভাবনার খোরাকও দেবে বলে বিশ্বাস।’ ‘গুড বয় ব্যাড লাক’ ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর দেখা যাবে হিয়া মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলেও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান