ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষকরা সুখবর পেতে পারেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষকরা সুখবর পেতে পারেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদুল আজহার আগেই তাদের বকেয়া বেতন এবং বর্ধিত ঈদ বোনাস পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার মাউশি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি (৫ জুন) শুরুর আগেই বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এপ্রিল মাসের বকেয়া বেতন এবং ঈদুল আজহার বোনাস একসঙ্গে নাও আসতে পারে, তবে বোনাস আগে ছাড় হওয়ার সম্ভাবনা বেশি। এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস মূল বেতনের ৫০ শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন কুরবানির ঈদ থেকেই শিক্ষকরা এ বর্ধিত হারে বোনাস পাবেন। তবে কর্মচারীরা আগের নিয়মেই বোনাস পাবেন। জানা যায়,

গত রোববার এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। বুধবার অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জিও জারির তথ্য নিশ্চিত করেন। তারা জানান, এপ্রিলের প্রথম ধাপে ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারী, ডিসেম্বরের সপ্তম ধাপে ১ হাজার ২৪২ জন, জানুয়ারির চতুর্থ ধাপে ১ হাজার ৫৫৬ জন, ফেব্রুয়ারির তৃতীয় ধাপে (আংশিক) ১ হাজার ৫৭৩ জন এবং মার্চের দ্বিতীয় ধাপে (আংশিক) ১ হাজার ৫৭৩ জন শিক্ষক-কর্মচারীর বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়