ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
ইরান ও ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা ইস্তানবুলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইস্তানবুলস্থ ইরান দূতাবাসে আয়োজিত এই বৈঠক তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে এবং সম্পূর্ণরূপে বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষে আলোচনায় অংশ নেন উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি এবং কাজেম ঘারিবাবাদি। ২০১৫ সালের পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় পক্ষগুলোর অনুরোধে ইরান আবারও আলোচনায় বসতে রাজি হয়। এর আগে গত ১৬ মে একই স্থান ইস্তানবুলে প্রথম দফার উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তখন আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ সংলাপের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলাদা করে আলোচনার বিষয়ে সম্মত হয় উভয় পক্ষ। তবে সম্প্রতি ইসরাইল কর্তৃক ১৩ জুন

ইরানে চালানো হামলার পর এসব আলোচনা প্রক্রিয়ায় বড় ধাক্কা লাগে। ওই ঘটনার জেরে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ সংলাপ এবং ইউরোপীয় পক্ষগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনাও স্থগিত হয়ে যায়। তবে শুক্রবারের বৈঠক আবারও আলোচনার টেবিলে ফেরা এবং কূটনৈতিক পথ উন্মুক্ত রাখার একটি প্রয়াস বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আলোচনা শেষে কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে কূটনৈতিক সূত্র বলছে, ভবিষ্যতে আরো বৈঠকের সম্ভাবনা রয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল