ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
নির্বাচন কমিশনকে (ইসি) ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ পরামর্শ দেন। বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন ইইউ প্রতিনিধি। বিশেষ করে তারা সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন। আখতার হোসেন বলেন, ইইউ প্রতিনিধিরা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন। সব লেভেলে একটাই কথা- সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের কিভাবে ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে

পারি, সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনা ‘জটিল প্রক্রিয়া’ হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন সচিব। এদিকে ইইউ প্রতিনিধি মাইকেল লিডর বলেন, আমরা ২ সপ্তাহের জন্য এখানে আছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। আগামী সপ্তাহে সফররত ইইউ প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ