ইসরায়েলি সব বাধা ডিঙিয়ে গাজার আরও কাছে আন্তর্জাতিক নৌবহর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলি সব বাধা ডিঙিয়ে গাজার আরও কাছে আন্তর্জাতিক নৌবহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
গাজা উপত্যকার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সহায়তা নৌবহর গাজার দিকে এগোচ্ছে বলে আয়োজকরা সোমবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছেন। ‌‌‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা’ এক্সে একটি পোস্টে জানায়, “আমরা গাজা থেকে ৫৭০ কিলোমিটার দূরে আছি।” গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্য ইতালির কর্মী টনি লা পিচ্চিরেলা এক ভিডিও বার্তায় বলেছেন, তারা মঙ্গলবার সেই স্থানে পৌঁছাবেন, যেখানে অতীতে ইসরায়েলি নৌবাহিনী মাদলিন ও হান্দালা নামের দুটি সহায়তা জাহাজকে আটকেছিল। তখন এগুলো গাজার উপকূলে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল। গত ২৬ জুলাই ইসরায়েলি নৌবাহিনী গাজার তীরের কাছাকাছি পৌঁছানো হান্দালা জাহাজটিকে আটক করে এবং তা আশদোদ বন্দরে নিয়ে যায়। এটি গাজা থেকে

প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করেছিল। মাদলিন নামের জাহাজটি আটক হওয়ার আগে ১১০ মাইল অগ্রসর হয়েছিল। সোমবার ভূমধ্যসাগর থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আরও কয়েকজন কর্মী যোগ দিয়েছেন। এর সঙ্গে গ্রিক সাইপ্রাস প্রশাসন ও তুরস্ক থেকে আরও দুটি নৌকা যুক্ত হচ্ছে। সবচেয়ে বড় জাহাজটি মঙ্গলবার যাত্রা করবে, যাতে অন্তত ১০০ জন থাকবে বলে কর্মীরা জানিয়েছেন। লা পিচ্চিরেলা আরও জানান, ইতালি ও স্পেনের নৌবাহিনীর জাহাজগুলো ফ্লোটিলাকে সুরক্ষা দিচ্ছে। এছাড়া আরও তিনটি দেশ তাদের নৌবাহিনী পাঠানোর কথা বিবেচনা করছে, তবে তিনি দেশগুলোর নাম প্রকাশ করেননি। তিনি বলেন, “এটা আরও বড় হচ্ছে। এটা কেবল আমাদের বা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ব্যাপার নয়। এটা এমন এক আন্দোলন, যেখানে

সমুদ্রে শত শত মানুষ আর স্থলে লাখো মানুষ যুক্ত হয়েছে। এই আন্দোলনকে থামানো সম্ভব নয় যতক্ষণ না অবরোধ ভাঙা হচ্ছে।” প্রায় ৫০টি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা চলতি মাসের শুরুতে যাত্রা শুরু করেছে। এর লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা, বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া। গত ২ মার্চ থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে গাজার সীমান্ত বন্ধ করে দিয়েছে। খাদ্য ও সহায়তার কাফেলা আটকে দেওয়া হয়েছে, ফলে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি আরও গভীর হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজায় ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে, দেখা দিয়েছে দুর্ভিক্ষ

ও রোগের প্রাদুর্ভাব। সূত্র: আনাদলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক