ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫
     ৮:২৫ পূর্বাহ্ণ

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৮:২৫ 83 ভিউ
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মঞ্চে সরাসরি প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করে মাইক্রোসফটের চাকরি ছেড়েছেন এক নারী কর্মী। রোববার (৬ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি সরবরাহ করার অভিযোগে কোম্পানির ওপর ক্ষোভ জানিছেন তিনি। গাজায় ইসরাইলের আগ্রাসনে সহায়তা করার জন্য টেক জায়ান্ট মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং সাবেক সিইও বিল গেটস ও স্টিভ বলমারের মুখোমুখি হয়ে তীব্র সমালোচনা করেছেন ভানিয়া। ভানিয়া আগরওয়াল বলেন, মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে গাজায় ৫০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আপনাদের সাহস হলো কীভাবে? তাদের (ফিলিস্তিনিদের) রক্তের ওপর উদ্‌যাপন করার জন্য আপনাদের লজ্জা হওয়া উচিত। মাইক্রোসফটকে ‘ডিজিটাল অস্ত্র প্রস্তুতকারক’ আখ্যা দিয়ে ভানিয়া

আগরওয়াল বলেন, প্রযুক্তির মাধ্যমে সহিংসতাকে উৎসাহিত করা হচ্ছে। এ সময় তিনি কোম্পানিটিকে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান। আগরওয়ালকে পরে হল থেকে জোর করে বের করে দেওয়া হয়। নির্বাহীরা তার প্রতিবাদের কোনো প্রতিক্রিয়া জানাননি এবং এরপর তাদের প্যানেল পুনরায় অন্য আলোচনা শুরু করে। ভানিয়া আগরওয়াল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ১৩৩ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে সংস্থাটির এআই এবং অন্য প্রযুক্তি ব্যবহারের অভিযোগে মাইক্রোসফটের তীব্র সমালোচনা করেছেন। পদত্যাগপত্রে ভানিয়া লিখেছেন, আমি আমার বিবেকের কারণে, এমন একটি কোম্পানির অংশ হতে পারি না যারা এই সহিংস অন্যায়ের অংশ। যদি আপনাকে (কর্মীদের উদ্দেশে) মাইক্রোসফটে কাজ চালিয়ে যেতে হয়, তাহলে আমি

আপনাদের নিজ নিজ অবস্থান, ক্ষমতা এবং সুযোগ-সুবিধা ব্যবহার করে মাইক্রোসফটকে তার নিজস্ব মূল্যবোধ এবং লক্ষ্যের প্রতি জবাবদিহি করতে অনুরোধ করছি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী