ইসরাইলের ‘মেতুলা সামরিক কেন্দ্র’ ধ্বংস করল হিজবুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪
     ৮:১৬ অপরাহ্ণ

ইসরাইলের ‘মেতুলা সামরিক কেন্দ্র’ ধ্বংস করল হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:১৬ 202 ভিউ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরাইলের মেতুলায় একটি সামরিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে। শুক্রবার সকালে মেতুলায় তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলি ওই সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এ হামলার পর দখলকৃত ওই ফিলিস্তিনি অঞ্চলজুড়ে সতর্ক সাইরেন বাজানো হয় বলে জানা গেছে। এছাড়াও ইসরাইলি মিডিয়ার জানিয়েছে, শেবা ফার্মসেও একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরাইলের সামরিক অবস্থানের ওপর হামলা চালিয়ে আসছে। যা মূলত অবরুদ্ধ গাজা ও দক্ষিণ লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হচ্ছে। ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্মম যুদ্ধ শুরু করে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬

হাজার জন আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে ইসরাইল গাজার ওপর একটি সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যার ফলে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য, ও পানির সংকটে পড়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, লেবাননে গত মঙ্গলবার ও বুধবার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ফলে ৩৭ জন নিহত এবং ৩ হাজার ২৫০ জন আহত হয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, ইসরাইলের এ পদক্ষেপের উদ্দেশ্য হলো- হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করা এবং গাজার যুদ্ধ শেষ হওয়ার আগেই সীমান্তে হামলা বন্ধ করার দাবিও বাতিল করা। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি তানভীর ও সম্পাদক আশিকুল ডিবি পরিচয়ে অপহরণ, লুটপাট ও মব ভায়োলেন্স: শতাধিক অভিযোগে বহিষ্কার সায়মন বোয়িং ডিল ও টার্মিনাল দখল: বশিরের কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটে ধ্বংসের মুখে বিমান কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর? এপস্টাইন কেলেঙ্কারিতে ডিপি ওয়ার্ল্ড প্রধানের নাম আওয়ামী লীগহীন রাজনীতিতে বিপন্ন নারী স্বাধীনতা: জামায়াতের ঘৃণ্য আস্ফালন ও ‘হ্যাক’ নাটক ৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য বৈশ্বিক নীরবতার আড়ালে ‘৭১-এর আদলে’ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নির্বাচন ঘিরে ভয়াবহ নীল নকশা: টাকা ছড়িয়ে ৪০ ডিসি ও ২৪ এসপিকে ‘ম্যানেজ’ করার অভিযোগ এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের