ইসরাইলি হামলায় নিহত ৭৬ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

ইসরাইলি হামলায় নিহত ৭৬ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার চিকিৎসা মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়বে, কারণ বোমাবর্ষণ এখনো অব্যাহত রয়েছে। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছন সংবাদমাধ্যম আলজাজিরা। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি পরিবারের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা আলজাজিরাকে বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে। এই হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায়

কেবল এক চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।’ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ৩৮২ জন। তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে, এই সংখ্যা আরও বেশি—নিহতের সংখ্যা ইতিমধ্যেই ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো হামলায় অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষকে জিম্মি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?