ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫
     ৮:৩০ অপরাহ্ণ

ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৮:৩০ 80 ভিউ
ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তহা আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করলেন। খবর জেরুজালেম পোস্টের। সাক্ষাৎকারে জিহাদ বলেন, ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরাইল। দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আশদাদ ও আশকেলনে হামলা করা হয়েছে। তিনি তার ভাষণে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পশ্চিম তীরে জমি দখল করবে,

বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এর আগে রোববার রাতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরাইলে রকেট ছুড়েছে হামাস। ইসরাইলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশির ভাগই প্রতিহত করা হয়েছে। ইসরাইলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে

বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী