ইসরাইলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিকস সম্মেলন শুরু করলেন লুলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

ইসরাইলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিকস সম্মেলন শুরু করলেন লুলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
গাজায় চলমান ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের সূচনা করেছেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরাইলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না।’ ফিলিস্তিন সংকট নিয়ে সরব হয়ে লুলা আরও বলেন, ‘যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ লুলা দৃঢ়ভাবে ব্যক্ত করেন, এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো, দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইলের সরে যাওয়া এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। দুই দিনব্যাপী এই ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও

দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। সম্মেলনে বৈশ্বিক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্টের এ ধরনের স্পষ্ট ভাষণের মাধ্যমে ব্রিকস জোটের অবস্থান আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে প্রকাশ পেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক