ইরানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারে মৃত্যুদণ্ডের বিধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

ইরানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারে মৃত্যুদণ্ডের বিধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকসহ যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারে ইরানের পার্লামেন্ট কঠোর শাস্তির বিধান রেখে আইন পাস করেছে । নতুন আইনের এসব প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা, কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, গত সোমবার ২৩ জুন এই আইনটি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে এবং রোববার ২৯ জুন তা জনসমক্ষে প্রকাশ করা হয়। এই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সামরিক সহযোগিতা করলে তা হবে ‘পৃথিবীর সঙ্গে দুর্নীতির’ শামিল, যার শাস্তি মৃত্যুদণ্ড। মূলত ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানে বিদেশি

প্রভাব, গুপ্তচর নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানায়, ইসরাইলে সঙ্গে যুদ্ধ চলাকালীন হাজার হাজার স্টারলিংক ডিভাইস গোপনে ইরানে পাচার করা হয়েছিল, যাতে ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময় জনগণ বিকল্প পথে ইন্টারনেট ব্যবহার করতে পারে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আনুমানিক ২০ থেকে ৪০ হাজার স্টারলিংক ডিভাইস এখনও সক্রিয় রয়েছে দেশটিতে। এ অবস্থায় ইরান সরকার মনে করছে, স্টারলিংকের মতো নিয়ন্ত্রণহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরাইলি গোয়েন্দারা তেহরানে তাদের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত। আইন অনুসারে, স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট যোগাযোগ সরঞ্জাম আমদানি করলে ছয় থেকে ১০ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। নতুন পাশ হওয়া আইনে

আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে ড্রোন তৈরি, স্থানান্তর বা আমদানিতে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তার শাস্তিও হবে মৃত্যুদণ্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার