ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভগুলোকে ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক ও রক্তক্ষয়ী সংঘাতে রূপ দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করা। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এর আগে আব্বাস আরাগচি উল্লেখ করেন, বন্ধ থাকা ইন্টারনেট শিগগিরই চালু করা হবে। এ বিষয়ে অগ্রগতি নিশ্চিত করতে সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর জন্যও সংযোগ পুনরায় চালু করা হবে। বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে রাজধানী তেহরানের দুটি এলাকায় সীমিত পরিসরে বিক্ষোভ হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের দুটি

শহরেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। উত্তর-পূর্বাঞ্চলের রাজাভি খোরাসানের তায়বাদ এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে। তবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। রোববার রাতে অন্যান্য শহর ও প্রদেশগুলোও শান্ত ছিল। তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি জানিয়েছেন, ইরানের সরকার বিদেশি হস্তক্ষেপের বিষয়ে চিন্তিত। অন্তত তিনজন মোসাদ এজেন্টকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও একাধিক হুমকি এসেছে। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির ইরান বিশ্লেষক মেহরান কামরাভা বলছেন, দেশটিতে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য ছিল রাস্তায় গণজমায়েত ও সংগঠিত আন্দোলনকে ঠেকানো। এখন ইন্টারনেট চালুর মধ্য দিয়ে ইরানের নেতৃত্ব দেখাতে চাইছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কামরাভার মতে, তেহরানে বর্তমানে সংকট ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিচ্ছে। তারা

পরিস্থিতি প্রশমিত করতে চায়। দেখাতে চায় তাদের জনসমর্থন আছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সরাসরি ও পরোক্ষভাবে বার্তা দিতে চায় যে, সরকারের হাতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে এবং তারা আলোচনায় আগ্রহী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা পহেলা বৈশাখে দেশবাসীকে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের সফটওয়্যার কারসাজিতে লোপাট ২ কোটি টাকা আইনশৃঙ্খলার চরম অবনতি: হুন্ডি, অস্ত্র চোরাচালান, মানবপাচার বেড়েছে দেশে অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ