ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন রাস্তায় লাউডস্পিকার স্থাপন করার কাজ চলছে। আবারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে জনসাধারণের কাছে তথ্য পৌঁছাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। জানা গেছে, কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলে জরুরি অবস্থার সময় জনসাধারণকে অবহিত করতে গুরুত্বপূর্ণ স্থানে লাউডস্পিকার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে তেহরান শহরের প্রধান চত্বরের কাজ প্রায় শেষ। শনিবার (২৬ জুলাই) একজন সিটি কাউন্সিল সদস্য এর প্রয়োজনীয়তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তেহরানের সিটি কাউন্সিলের সদস্য মেহেদী বাবাই বলেন, সঙ্কটের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে জনসাধারণের সতর্কতার জন্য আমাদের লাউডস্পিকার ব্যবহার করতে হবে। এই লাউডস্পিকারগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রধান চত্বরে স্থাপন করা হয়েছে এবং

কাজ এখনও চলছে। বাবাই বলেন, সিস্টেমটি স্বাভাবিক এবং জরুরি উভয় পরিস্থিতিতেই কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমগুলো নিয়মিত সময়ে নামাজের জন্য আজান বাজাবে। সঙ্কটের সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কীভাবে জনসাধারণের ঘোষণার জন্য এগুলো ব্যবহার করতে হবে। তিনি বলেন, আবার যুদ্ধের সময় মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হতে পারে। ১২ দিনের যুদ্ধে যোগাযোগ মন্ত্রণালয়কে মাঝে মাঝে ইন্টারনেট অ্যাক্সেস সীমিত করতে হয়েছিল। আমাদের আবার সাময়িকভাবে ইন্টারনেটসহ মোবাইল ফোন ব্লক করতে হতে পারে। তাই মানুষকে সতর্ক করার জন্য আমাদের বিভিন্ন উপায়ের প্রয়োজন। তিনি বলেন, "এই সিস্টেমগুলো সাইরেন এবং ভয়েস বার্তা উভয়ই বাজাতে পারে। এটা নির্ভর করে জরুরি অবস্থার সময় নগর পরিচালক বা সংকট দল কী

সিদ্ধান্ত নেয় তার উপর। গত মাসের ১২ দিনের যুদ্ধের সময় ইরান সরকার দেশজুড়ে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে। লক্ষ লক্ষ মানুষের মোবাইল নেটওয়ার্ক এবং হোম ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এই বন্ধের ফলে মানুষ তথ্য অ্যাক্সেস করতে, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে বা ব্যাংকিং এবং নেভিগেশনের মতো মৌলিক কাজ সম্পাদন করতে অক্ষম হয়ে পড়ে। মনিটরিং গ্রুপ নেটব্লকস জানিয়েছে, ২০১৯ সালের নভেম্বরের বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করেছিল সরকার। তবে ১২ দিনের যুদ্ধের সময় এর আওতা ছিল ব্যাপক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল