ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে
বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না
কোটি টাকা আত্মসাত, ঢাবির জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা অর্ণবকে বহিষ্কার
এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র
ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইনের পুলিশ।
গ্রেপ্তার বাংলাদেশি হলেন মোহাম্মদ ইসরাফিল মীর। বাকি পাঁচজন পাকিস্তানের নাগরিক।
সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি ও স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।সংবাদ মাধ্যম
গ্রেপ্তারকৃতদের কঠোর সাজা হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে অভিযুক্তদের আটক করে।
মন্ত্রণালয়ের ভাষ্য, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ ভিডিও ও পোস্ট শেয়ার করে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ ও সমর্থন জানিয়েছে। তারা বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য
ধারণ করে সেগুলো অনলাইনে প্রচারও করেছে। কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হিসেবে বিবেচিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে এশিয়ার ছয়জন নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে নজরদারি জোরদার করেছে বাহরাইন কর্তৃপক্ষ। একই সঙ্গে যুদ্ধ ও নিরাপত্তা সংক্রান্ত কোনো ভিডিও, ছবি বা তথ্য অনুমতি ছাড়া প্রকাশ বা শেয়ার না করার জন্য নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।