ইরানের আদালতে সন্ত্রাসী হামলা, নিহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

ইরানের আদালতে সন্ত্রাসী হামলা, নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ। প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীরা জাহেদানের প্রধান আদালত ভবনে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে শুরুতে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলাকারীদের পরিচয় কিংবা হামলার পেছনে তাদের উদ্দেশ্য সম্পর্কেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা

ও বিক্ষিপ্ত সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে আগে থেকেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেখা গেছে। তাই ওই এলাকায় এমন হামলার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল