ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬

ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ |
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি ঘাঁটিতে বিমান হামলায় অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে চালানো এ হামলায় নিহতদের মধ্যে পিএমএফ-এর আনবার অপারেশন কমান্ডার সাদ আল-বাইজিও রয়েছেন। এক বিবৃতিতে পিএমএফ তাদের কমান্ডার সাদ আল-বাইজি ও তার ১৪ সঙ্গীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে। গোষ্ঠীটি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় একটি কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বিমান হামলাটি চালানো হয়। স্বাস্থ্য সূত্রগুলো জানিয়েছে, হামলায় আরও ৩০ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে একটি নিরাপত্তা বৈঠক চলাকালীন

ওই সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সূত্রগুলো যোগ করেছে। পিএমএফ বা ‘হাশদ আল-শাবি’ হলো মূলত শিয়া সশস্ত্র উপদলগুলোর একটি জোট, যা ইরাকি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এই বাহিনীভুক্ত উপদলগুলোর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা থাকা বেশ কিছু গোষ্ঠী রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ