ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরাইলি বিমানবন্দর বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরাইলি অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেটি তেলআবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়োনিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরাইলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবারও ইসরাইলি অবস্থানের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল। যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। টাইমস অব ইসরাইল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ‘মধ্য ইসরাইলে’ সাইরেন বেজে ওঠে। জায়োনিস্ট সেনাবাহিনী দাবি করে বলেছে, এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরাইলি নাগরিক

আহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, এ হামলার পর অধিকৃত তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?