ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের বাসায় অনুষ্ঠিত এক আলোচিত ‘চা-চক্র’ ঘিরে নতুন করে তৎপর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। ওই বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে রিমান্ডে থাকা সাবেক প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জিজ্ঞাসাবাদ থেকে গুরুত্বপূর্ণ নানা তথ্য মিলেছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিশেষ করে, ২০০৭ সালের ‘এক-এগারো’ পর্বে জড়িত সামরিক ও বেসামরিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইয়াজউদ্দিনকে চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করার ঘটনাতেও নতুন করে তথ্য মিলছে। ঘটনার দিন তার বাসায় অনুষ্ঠিত চা

বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, যাদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীও ছিলেন। সেখানে তৎকালীন তিন বাহিনীর প্রধানসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেন বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ওই বৈঠকে অংশ নেওয়া এবং এক-এগারোর পটপরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্যে যারা এখনো দেশে আছেন, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। ইতোমধ্যে সামরিক ও বেসামরিক বেশ কয়েকজনের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। ডিবির এক কর্মকর্তা জানান, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। জিজ্ঞাসাবাদে মাসুদ ইয়াজউদ্দিনের বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন এবং সেদিন উপস্থিত অন্যদের সম্পর্কেও তথ্য দিয়েছেন। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন, তদন্তকারীদের মতে

তার দেওয়া কিছু তথ্য বিভ্রান্তিকর। বিস্তারিত অনুসন্ধানে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মাসুদ উদ্দিন চৌধুরীর আর্থিক অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনও (দুদক) উদ্যোগ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, এক-এগারো সময়কালে পেছন থেকে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীকে অন্যতম হিসেবে অভিযুক্ত করা হয়। অভিযোগ রয়েছে, সে সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নির্যাতন চালানো এবং তাদের দুর্নীতিগ্রস্ত প্রমাণের চেষ্টা করেছিলেন তিনি। এমনকি দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ‘মাইনাস-টু’ ফর্মুলা বাস্তবায়নের চেষ্টাও করেছিলেন। সম্প্রতি মানব পাচার মামলায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আদালত ওই

মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে হত্যা, মানি লন্ডারিং, মানব পাচার ও প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। ডিবি জানিয়েছে, এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা