ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ – ইউ এস বাংলা নিউজ




ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব অর্জন করেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’। মুক্তির প্রথম দিনেই প্রায় ২ কোটির বেশি আয় করে সিনেমাটি। যা টলিউডের ইতিহাসে ওপেনিং ডে’তে সবচেয়ে বেশি আয়। তখনই ধারণা করা যাচ্ছিল, দ্বিতীয় দিনে সেই আয়ের অঙ্কটা আরও ছাড়িয়ে যাবে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিন ভারতের স্বাধীনতা দিবসে ১৫ আগস্ট (ছুটির দিনে) ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে। সে হিসেবে দুইদিনে টলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের ছবি ‘ধূমকেতু’। এই ছবির শুটিং ২০১৫ সালে শেষ হলেও প্রযোজক দেব ও রানা সরকার-এর মধ্যে মতবিরোধের কারণে মুক্তি পায়নি। দীর্ঘদিন মুক্তি আটকে থাকলেও এটি দেবের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচনা

করা হচ্ছে। এ ছাড়াও সিনেমাটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন হিসেবেও দেখা হচ্ছে। একসঙ্গে তাদের প্রচারণার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ, বাস্তব জীবনে বিচ্ছেদের পর তারা প্রায় এক দশক একসঙ্গে পর্দায় আসেননি। এই ছবির মধ্যে দিয়েই দুজনের একসঙ্গে দেখা পেল দর্শকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান