ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইওয়ানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইওয়ানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়ার আয়োজন করেছে তাইওয়ান। মহড়ার কারণে বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইপেই স্থবির অবস্থায় চলে এসেছিল। চীনের আগ্রাসন বা অনুপ্রবেশ শুরু হলে কী করতে হবে, সেসব অনুশীলন করেছে করেছে দেশটির নাগরিকরা। এই অনুশীলন তাইওয়ানের সর্ববৃহৎ বার্ষিক সামরিক মহড়া ‘হান কুয়াং’ মহড়ার অংশ হিসেবে পরিচালিত হয়েছে, যেখানে দ্বীপ রাষ্ট্রটি তার প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে। বিবিসির খবরে বলা হয়, মহড়ার অংশ হিসেবে শহর এলাকায় বাজানো হয় বিমান হামলার সতর্কতা সংকেত। বাসিন্দারা ঘরের ভেতরে আশ্রয় নিয়েছিল। স্থলভাগে চলমান গাড়িও থামিয়ে দেওয়া হয়। শহর দ্রুত কীভাবে ফাঁকা করতে হবে, সেটিও অনুশীলন করানো হয় মানুষকে। চীন আগে থেকেই স্বশাসিত ভূখণ্ডটিকে নিজেদের বলে দাবি করে। ভবিষ্যতে এটিকে

তারা মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে নেবে বলেও জানিয়েছে। গত বছর তাইওয়ানে প্রেসিডেন্ট উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর থেকে উত্তেজনা বাড়তে শুরু করে। চীন লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে। বৃহস্পতিবারের মহড়ায় লাইও অংশ নিয়েছিলেন। তার সঙ্গে অন্যান্য সরকারি কর্মকর্তারাও ছিলেন। আমেরিকান ইনস্টিটিউট অফ তাইওয়ানের প্রধান রেমন্ড গ্রিনও এতে অংশ নেন। আমেরিকান ইনস্টিটিউট অফ তাইওয়ান সেখানে ডে ফ্যাক্টো দূতাবাস হিসেবে পরিচিত। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন শহরে অধাঘণ্টা করে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। নির্ধারিত এলাকাগুলোর বাসিন্দাদের ঘরে আশ্রয় নিতে বলা হয়েছে, অন্যথায় জরিমানা করা হয়। দোকানপাট, রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছে এবং সব যানবাহন থামিয়ে চালকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

তাইপে শহরে স্কুল, মন্দির, সাবওয়ে স্টেশন ও মহাসড়ক থেকে গণহারে উচ্ছেদ করা হয়েছে। একটি কৃত্রিম গণহত্যা পরিস্থিতির চর্চাও করা হয়। আহতদের উদ্ধার ও চিকিৎসা, জরুরি খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন কর্মকাণ্ড চলছে। তাইওয়ানে জনগণের মধ্যে এই মহড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট শি চিনপিং ২০২৭ সালের মধ্যে তাইওয়ানে হামলা চালানোর মতো সক্ষমতা গড়ে তুলতে চাইছেন। তবে তাইওয়ানের নাগরিকদের বড় একটি অংশ এ সম্ভাবনা নিয়ে সংশয় পোষণ করেন। তাইওয়ানের সরকারঘনিষ্ঠ একটি গবেষণা প্রতিষ্ঠান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট (আইএনডিএসআর)-এর এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশের বেশি নাগরিক মনে করেন আগামী পাঁচ বছরে চীন হামলা

চালাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল