ইউলিয়ার সাহস জোগান সালমান খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

ইউলিয়ার সাহস জোগান সালমান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
বক্স অফিসে লাভের মুখ দেখেনি ‘সিকেন্দার‘। মুক্তির দুদিনের মাথায় বাতিল হয়েছে একাধিক শো। দর্শকদের আগ্রহও কম। যদিও সালমান খানের এই ছবি দেখেই কেঁদেছেন ইউলিয়া ভান্তুর। রোমানিয়ান এই গায়িকা ও উপস্থাপিকার কণ্ঠে ভাইজানের স্তুতি। তিনি জানিয়েছেন, যখনই লো ফিল করেন, তখনই তাকে সাহস যোগান সালমান। ফিল্মফেয়ারকে ইউলিয়া বলেছেন,‘সবার জীবনে এমন একজন থাকা দরকার, যে তোমাকে বিশ্বাস করবে। সে (সালামান) এমন একজন ব্যক্তি যে আমার কণ্ঠস্বর এবং আমার প্রতিভার উপর বিশ্বাস করেছে। যখন নিজের প্রতি সন্দিহান হতাম, তখন সে আমাকে উৎসাহিত করেছিল। যখন আমি ঠিক থাকতাম না, তখনও।’ ইউলিয়া আরও বলেন, ‘আমি কোথাও ছিলাম না, এখন হিন্দি গান গাচ্ছি। একই সঙ্গে আমি সেসব লোক

পেয়েছি যারা আমাকে বিশ্বাস করে। আমি যা করতে পারি তারচেয়েও বেশি বিশ্বাস আমার প্রতি তারা রাখে। এটি সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি সত্যিই খুশি। নিজেকে ভাগ্যবান মনে করছি।’ অনেক আগেই ‍গুঞ্জন উঠেছে, সালমানের সঙ্গে কি প্রেম করছেন ইউলিয়া? যদিও কেউ এখনও মুখ খোলেনি। তবে প্রায়ই একসঙ্গে দুজনকে দেখা যায়। গতবছর বলিউড সুপারস্টারকে ইউলিয়ার বাবার জন্মদিন্ উদযাপনে দুবাইতে দেখা গিয়েছিল। সম্প্রতিও তারা ক্যামেরা বন্দি হয়েছেন কয়েকবার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু