ইউনূসের সরকারের পৈশাচিকতায় মৃত্যুর মুখে লোহাগাড়া ছাত্রলীগ নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫

ইউনূসের সরকারের পৈশাচিকতায় মৃত্যুর মুখে লোহাগাড়া ছাত্রলীগ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বাংলাদেশ আজ মানবাধিকার লঙ্ঘনের এক বধ্যভূমিতে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত নয়, হাজার হাজার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গণগ্রেপ্তার করা হচ্ছে। কথিত 'মব জাস্টিস'-এর নামে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মানুষ মারা হচ্ছে, যার কোনো বিচার নেই। এমনকি আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের পরেও নেতাকর্মীদের নিরাপত্তা নেই; জেলহাজতের ভেতরেই ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে বিরোধী মতের মানুষদের। এই চরম অরাজকতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের সর্বশেষ নির্মম শিকার হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা। সারাদেশে চলা এই দমন-পীড়নের অংশ হিসেবে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক মিশকাতুর রহমান বিতু এবং সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজকে

লক্ষ্যবস্তু বানিয়েছে এই 'অবৈধ' সরকারের আজ্ঞাবহ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে রাতের আঁধারে পুলিশ ও জামায়াত-শিবির ক্যাডাররা যৌথ মহড়া দিয়ে ছাত্রলীগ নেতা মিনহাজকে টার্গেট করে। অন্যদিকে, বিনা মামলায় গণগ্রেপ্তারের শিকার হন ছাত্রলীগ নেতা মিশকাতুর রহমান বিতু। সবচেয়ে লোমহর্ষক ঘটনা ঘটে বিতুকে আটকের পর। অভিযোগ রয়েছে, পুলিশ ও শিবির ক্যাডাররা যৌথভাবে পুলিশি হেফাজতেই তাকে হত্যার চেষ্টা চালায়। পৈশাচিক নির্যাতনের পর মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসা না দিয়ে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়, যা জেলহাজতে হত্যার নীল নকশারই অংশ। তবে এলাকাবাসী ও স্থানীয় জনতা বিষয়টি জেনে ফেলার কারণে এবং তীব্র ক্ষোভ প্রকাশ করায় প্রশাসনের সেই হত্যাচেষ্টা তাৎক্ষণিকভাবে সফল হয়নি। পরবর্তীতে বিতুর

শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে লোকলজ্জার ভয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। লোহাগাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, "ড. ইউনূসের সরকার দেশে আইনের শাসনের বদলে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে। প্রতিদিন হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। মব জাস্টিসের নামে রাস্তাঘাটে পিটিয়ে মারা হচ্ছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। লোহাগাড়ার বিতু ও মিনহাজ সেই প্রতিহিংসার আগুনেরই শিকার।" তারা আরও বলেন, "বিনা চিকিৎসায় বিতুকে কারাগারে পাঠানো এবং হত্যাচেষ্টার ঘটনা প্রমাণ করে, এই সরকার মানবাধিকারের তোয়াক্কা করে না। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং পুলিশ ও সন্ত্রাসীদের এই যৌথ হামলার বিচার দাবি

করছি। অন্যথায়, রক্তের বন্যা বয়ে গেলে তার দায়ভার এই অবৈধ সরকারকেই নিতে হবে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা