ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের এই হামলার ফলে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল থেকে এখন পর্যন্ত ২৩০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী। এর মধ্যে কেবল মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ২৭টি ড্রোন। দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ইউক্রেনের হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। হামলার কারণে সেখানকার ১৩০টিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন

করা হয়েছে। পরবর্তীতে সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে। এদিকে, ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার ট্যুর অপারেটরদের সংগঠন আটোর বলেছে, ইউক্রেনের ড্রোন হামলার কারণে গত ২৪ ঘণ্টায় মস্কোর বিমানবন্দরগুলো কমপক্ষে ১০ বার বন্ধ রাখতে হয়েছে। মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কালুগা অঞ্চলেও ইউক্রেনের ড্রোন হামলার প্রভাব পড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকাল থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ছোড়া অন্তত ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর ফলে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল