ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫
     ৫:৪২ অপরাহ্ণ

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৫:৪২ 97 ভিউ
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলের মেরিন গ্রাম এবং পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের নোভোওলেনিভকা গ্রাম দখল করেছে। খবর আল-জাজিরার। রাশিয়া এ দুটি গ্রামের নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা তাদের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুমি অঞ্চলের মেরিন গ্রামটি রাশিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে তার ভৌগোলিক অবস্থানের কারণে, কারণ এটি ইউক্রেনের উত্তর সীমান্তের কাছাকাছি হওয়ায় রাশিয়ান বাহিনীর জন্য একটি কৌশলগত সুবিধাজনক অবস্থান সৃষ্টি করে। অন্যদিকে, দোনেৎস্কের নোভোওলেনিভকা দীর্ঘদিন ধরেই যুদ্ধের ময়দান হিসেবে পরিচিত। অঞ্চলটি মূলত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকা সংলগ্ন হওয়ায় রাশিয়ার জন্য তা আরও তাৎপর্যপূর্ণ। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় ইউক্রেনে

অভিযান শুরু করে। একপর্যায়ে দেশটির ১৫ শতাংশ ভূমি গণভোটের মাধ্যমে দখলে নেয় দেশটি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছেন। এ ব্যাপারে আজ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনেও কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক ড. ইউনূস অসম চুক্তি বাতিল না করে ভারতবিদ্বেষী সেন্টিমেন্ট কাজে লাগিয়েছেন: মাহবুব কামাল ‘ড. ইউনূস প্রধান উপদেষ্টা হবেন জানলে রাস্তায় নামতাম না’: আবদুন নূর তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আইভীকে নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে?