ইংল্যান্ডকে নিষেধাজ্ঞার হুমকি উয়েফার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:৩৯ অপরাহ্ণ

ইংল্যান্ডকে নিষেধাজ্ঞার হুমকি উয়েফার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৩৯ 254 ভিউ
২০২৮ ইউরো যৌথভাবে আয়োজন করার কথা ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের। তবে ঘরের মাঠের সেই আসরে যদি ইংল্যান্ড নিজেই না খেলতে পারে, তাহলে কেমন হবে! হ্যাঁ, এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইংল্যান্ডকে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। উয়েফার জেনারেল সেক্রেটারি থোডোর থিওডোরিডিস সম্প্রতি যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী লিসা ন্যানডিকে একটি চিঠি পাঠিয়েছেন। সে চিঠি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস। চিঠিতে কিয়ার স্টারমারের লেবার সরকার কর্তৃক ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় নতুন রেগুলেটর নিয়োগের প্রস্তাবকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে এবং স্বাধীনতার বিষয়টিতে বিশেষভাবে জোর দোওয়া হয়। থিওডোরিডিসের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘খেলাধুলার স্বায়ত্তশাসন এবং প্রতিযোগিতার মধ্যে ন্যায্যতা নিশ্চিতে আমাদের

নির্দিষ্ট নিয়ম আছে। যে নিয়ম (সরকারের হস্তক্ষেপ) থেকে সংস্থাকে রক্ষার কাজ করে।’ ব্রিটিশ রাজনীতির প্রধান দুটি দল লেবার এবং কনজারভেটিভ পার্টি উভয়ই ব্রিটিশ ফুটবল সংস্থাগুলোতে রেগুলেটর নিয়োগের পক্ষে। তারা মনে করেন, সংস্থাগুলো নিজেদের সব বিষয় ঠিকঠাকভাবে দেখভাল করতে পারছে না। বিশেষ করে ফুটবলের আর্থিক স্থিতিশীলতা এবং ক্লাব সমর্থকদের স্বার্থ রক্ষার যুক্তি দেখিয়ে এমন সিদ্ধান্তের পক্ষে তারা। কিন্তু রেগুলেটর নিয়োগের বিষয়টি সরাসরি উয়েফা এবং ফিফার নিয়মের পরিপন্থি। কোনো দেশে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় সরকারি হস্তক্ষেপ হলে তারা সে দেশের সদস্যপদ স্থগিত করে দেয়। আর এমনটা হলে সে দেশের কোনো জাতীয়, বয়সভিত্তিক এবং দলগুলো ফিফা ও উয়েফা স্বীকৃত প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। তাই রেগুলেটর নিয়োগের

ব্যাপারে উয়েফাকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে ইংল্যান্ডের ওপর। এমন ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য আগেভাগেই ব্রিটিশ সরকারকে এই সতর্কতামূলক চিঠি পাঠাল উয়েফা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ দশমিক ২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন: বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি রাস্তা থেকে যুদ্ধবিমান আর টকশো থেকে যুদ্ধাপরাধী: দুই প্রতিবেশী, দুই বাস্তবতা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনূস জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য: হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে ভোটার তাড়ানো, জাল ভোট, আগাম সিল: সংসদ নির্বাচন নিয়ে টিআইবির ভয়াবহ প্রতিবেদন সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যার পদত্যাগ একদিন দাবি করেছিল বিএনপি, আজ তাকেই মন্ত্রিসভায় বসানো হয়েছে। ছেলে ছাত্রলীগ করায় যারা বৃদ্ধ মানুষের রক্ত ঝরায়, তারা ক্ষমতার নয়, ঘৃণার উত্তরাধিকার বাংলাদেশে আবার ২০০১-২০০৬ এর দিনগুলো ফেরত আসছে গণতন্ত্রের সংকট কি বাড়ছে? সরকারের অবসান ঘটলেও কমেনি প্রভাব; ‘বিদেশি স্বার্থ রক্ষায়’ বহাল থাকছে বিতর্কিত সব চুক্তি: সাবেক এনএসআই কর্মকর্তার দাবি “বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. “বিল” মিলামের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি ভোট কেন্দ্র নাকি চোরের মেলা? বোঝা বড্ড দায়; একের পর এক সিল মারতে থাকা ভোটচোর ক্যামেরা দেখেই দিলেন চম্পট! সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের বিলুপ্তির একদিন পরই সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চাকরি পেয়ে গেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চালু করা হয় এবং পতাকা উত্তোলন করা হয়। যার পদত্যাগ একদিন দাবি করেছিল বিএনপি, আজ তাকেই মন্ত্রিসভায় বসানো হয়েছে। গণমাধ্যমে অস্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ: চার সাংবাদিকের বিরুদ্ধে ‘সিন্ডিকেট’ তৈরির অভিযোগ ফ্রাঙ্কেনস্টাইনের দানবের হাতেই পতন হবে’—মব ও ইউনূস সরকার নিয়ে গোলাম মাওলা রনি তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুর রহমান ‘ডিপ স্টেটের’ চাপে, আলী রিয়াজ ও জামায়াতের কঠোর সমালোচনায় অ্যাডভোকেট মহসিন রশীদ