ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫

ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ |
সাফল্যের পরও সমালোচনা যেন পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। সম্প্রতি মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। যার ফলে বিশ্বের বিভিন্ন দেশে মেটা এআইয়ের ভয়েস হিসেবে শোনা যাবে তাঁর কণ্ঠ। তবুও নানান মন্তব্য, ব্যঙ্গ-বিদ্রুপ যেন অভিনেত্রীর পিছু ছাড়ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘এটা আমার কাছে বেশ মজার অভিজ্ঞতা। আমার কণ্ঠস্বর নিয়ে অনেক সময়ই ব্যঙ্গ করা হয়েছে। তাই যখন দেখি, সেই কণ্ঠই এখন ভিন্নভাবে কাজে লাগছে, তখন সত্যিই অবাক লাগে।’ শুধু কণ্ঠ নয়, একসময় তাঁর ইংরেজি উচ্চারণ নিয়েও কটাক্ষ হয়েছিল। কিন্তু সেই সমালোচনায় ভেঙে পড়েননি দীপিকা। বরং দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি কখনও ব্যঙ্গ শুনে থেমে যাইনি। বরং নিজের সীমাবদ্ধতা মেনে

নিয়ে আরও উন্নতির চেষ্টা করেছি।’ এমনও দিন গেছে, সন্তানদের গাছের পাতা খাইয়েছি: সুচন্দাএমনও দিন গেছে, সন্তানদের গাছের পাতা খাইয়েছি: সুচন্দা মেটা এআইয়ের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে নায়িকার প্রতিক্রিয়া এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে প্রযুক্তির দুনিয়ায় তাঁর কণ্ঠের ব্যবহার, অন্যদিকে আত্মবিশ্বাসে ভরা এই মন্তব্য সব মিলিয়ে আবারও প্রমাণ করলেন, দীপিকা জানেন কীভাবে সমালোচনাকেও সাফল্যে পরিণত করতে হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের