আসছে নিদ্রা নেহার ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

আসছে নিদ্রা নেহার ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
ছোটপর্দা ও ওটিটিতে সরব নিদ্রা নেহা। গেল ঈদে নাটক দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার আসছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে। গত বছরের আগস্টে সারাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তাল, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। ওই সময় ওয়েব সিরিজটির দৃশ্যধারণ হয়েছিল। সিরিজটি নির্মাণ করেছেন আসিফ চৌধুরী। প্রেমিকা গোলাপিকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব

সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ। ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপি চরিত্রে নিদ্রা দে নেহা। সিরিজ নিয়ে নেহা বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। প্রেমের জন্য অপরাধ এবং ভুলের পরণতি, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প পর্দায় দেখাবেন নির্মাতা। গত আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে এর দৃশ্য ধারণ হয়েছিল। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। অবশেষে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে। চেষ্টা করেছি গোলাপি চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি, দর্শক তা ভালো বলতে পারবেন।’ এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান