আল্লাহকে সাক্ষী রেখে যে ঘোষণা দিলেন হাসনাত আবদুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

আল্লাহকে সাক্ষী রেখে যে ঘোষণা দিলেন হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারব এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করি নাই। নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করব না। হলফনামায় যে সম্পদ আছে এর বাইরে কোনো সম্পদ আমার থাকবে না। আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। সংসদের বেতনের বাইরে কোনো সুযোগ-সুবিধা নেব না।’ তিনি বলেন, ‘আমি যে ঘোষণা দিয়েছি সে ঘোষণার বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রতিপক্ষের ঋণ, তাদের অর্থ, তাদের হলফনামা আপনারা দেখেন? তাদের আশপাশে কারা থাকে? মাদক ব্যবসায়ী, মাদকের ডিলার, মাটিখেকো, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ দখলবাজরা।’ শুক্রবার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অনুষ্ঠানে হাসনাত এসব কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের মানসকন্যা। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি। উনার দেশপ্রেমের দৃষ্টান্ত উনি নিজেই। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক। হাসনাত বলেন, যেকোনো মূল্যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে। আমি নির্বাচিত হলে কোনো চাঁদাবাজি হতে দিব না, কোনো টেন্ডারবাজি হতে দিব না। দেবিদ্বার হবে শান্তির জনপদ। সব শ্রেণি-পেশার মানুষ তার আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাস করবে। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অন্যায়-অপরাধে জড়িত হয়, অনিয়ম-দুর্নীতিতে জড়িত হয় তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শরিফ ওসমান হাদির আদর্শ বাস্তবায়ন

করতে হবে। হাদির মতো শত শত দেশপ্রেমিক তৈরি করতে হবে। তিনি যেই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। হাসনাত আরও বলেন, জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ আমাকে যে সেক্রিফাইস করেছেন তার সম্মান-ইজ্জত-মর্যাদা আমি রক্ষা করব। আসন ছেড়ে দিয়ে তিনি আমাকে যেই উদারতা দেখিয়েছেন এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আমি সব সময় উনার পরামর্শ নিয়ে এগিয়ে যাব। এ সময় হাসনাত আবদুল্লাহ শাপলা কলির পক্ষে ভোট চান। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, পৌর জামায়াতের আমির মোহাম্মদ ফেরদৌস আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান