আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চঞ্চল মাহমুদের ছাত্র আলোকচিত্রী সাহাদাত পারভেজ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গুণী এই আলোকচিত্রী। চার দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। আজ দুইবার তার হার্ট অ্যাটাক হয়েছে। এর আগে পাঁচবার তিনি হার্ট অ্যাটাক করেছেন। তিনি আরও বলেন, শনিবার বনানী কবরস্থানে বাদ জোহর জানাজা শেষে চঞ্চল মাহমুদকে দাফন করা হতে পারে। সাড়ে

চার দশকেরও বেশি সময় ধরে ক্যামেরা হাতে বাংলাদেশের আলোকচিত্র জগতে সক্রিয় ছিলেন চঞ্চল মাহমুদ। দেশের ফ্যাশন আলোকচিত্রকে জনপ্রিয় ধারায় রূপ দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের আলোকচিত্রীদের প্রশিক্ষণ দিতেন। তার তোলা অনেক ছবি দেশ-বিদেশের নানা প্রদর্শনীতে স্থান পেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান