আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংঘর্ষের পর শিবিরের বিরুদ্ধে সশস্ত্র বহিরাগত ক্যাডার হলে আনার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫
     ৫:৩৪ অপরাহ্ণ

আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংঘর্ষের পর শিবিরের বিরুদ্ধে সশস্ত্র বহিরাগত ক্যাডার হলে আনার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৫:৩৪ 47 ভিউ
রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসায় বিপ্লবী ছাত্র পরিষদ ও অন্যান্য শিক্ষার্থীদের সংঘর্ষ বাধার পরে বহিরাগত ক্যাডার এনে গুপ্ত সংগঠন শিবিরের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র মজুদের অভিযোগ উঠেছে। এর আগে গত ২২শে নভেম্বর, শনিবার রাত ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীদের উপরে শিবির হামলা করার পরে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর রোববার আবারও বহিরাগত শিবিরের সশস্ত্র সন্ত্রাসী কর্মীদের এনে অস্ত্রশস্ত্র মজুদ করে সাধারণ শিক্ষার্থীদের হলছাড়ার জন্যে বলপ্রয়োগ শুরু করেছে। জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান অভিযোগ করেছেন শিবিরের সশস্ত্র কর্মীরা শিক্ষার্থীদের উপরে হামলা করে। ‘জুলাই বিপ্লবী ওমর ফারুক ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতা তাশফিকুল ইসলাম, আলীয়া শাখার সদস্য সচিব জিনাত হোসাইনসহ অন্যান্য আহতদের উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ও

পুলিশ হাসপাতালে নেয়,’ বলে জানিয়েছেন খোমেনী এহসান। খোমেনী এহসান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শিক্ষার্থীদের উপরে হামলায় ছাত্রশিবিরের চকবাজার থানার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা আলিয়ার সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারি জাহিদুল ইসলাম জয়নাল, অর্থ সম্পাদক হাসিবুর রহমান, মির্জা ইসমাঈল, নূর মোহাম্মদ, আব্দুল্লাহ, আরাফাত বিন ইলিয়াস, মোসাদ্দেক ভূইয়া, সাজিদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মাহির, তানিম, তুহিন ও আফফান, ঢাকা আলিয়া ছাত্রদলের মাখদুম, সাকিব, মোহাম্মদ সিরাজসহ বিপুলসংখ্যক বহিরাগত সন্ত্রাসী জড়িত ছিল। এদিকে এক বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদ দাবি করেছে এ ঘটনায় আহত হয়েছেন, ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, কালের কণ্ঠের সাংবাদিক জাবের ও বিটিভির সাংবাদিক মিরাজ। ছাত্রদের মধ্যে আহত

হন- ওমর ফারুক, তানভীর আহমেদ, রাকিব হোসেন, মোহাম্মদ জোবায়ের ও ফাহিম কামরুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম রিমন, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাশফিকুল ইসলাম, মাদ্রাসা-ই-আলিয়া শাখার আহ্বায়ক মো. রাকিব মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর আহমদ, সদস্য সচিব মো. জিনাত হোসেন, সহকারী সদস্য সচিব মো. আব্দুর রহমান, সহকারী সদস্য সচিব আব্দুল্লাহ আল সোহাগ, সদস্য রেদওয়ার মাহি প্রমুখ। জানা গেছে, মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিলের অনুষ্ঠান ছিল। সেই মাহফিলে শিক্ষার্থীদের দুই পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া

ঘটনাস্থলে থাকা কালের কণ্ঠের সাংবাদিক রাইয়ানকে লাঞ্চিত করেছেমন একদল শিক্ষার্থী। তার মুঠোফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকেও মাদ্রাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, ‘মিলাদ মাহফিল চলাকালে কোনও এক বিষয় নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’ তিনি বলেন, মাদ্রাসায় সম্মিলিত জোটের ব্যানারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু কয়েকটি গ্রুপকে বলেনি তারা। ব্যানারে সম্মিলিত জোট উল্লেখ থাকলেও তাদের কেন জানানো হয়নি এ নিয়ে মাহফিল চলা অবস্থায় হাতাহাতির ঘটনা ঘটে। এর থেকেই সংঘর্ষের

সূত্রপাত ঘটে। ওসি (তদন্ত) আরও বলেন, শুরুতে হাতাহাতির ঘটনা ঘটলেও পরে এটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রূপ নেয়। এ ঘটনায় সাত জন শিক্ষার্থীও আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় শিক্ষার্থীদের হাতে লাঠিসোটা ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪